November 22, 2026, 9:22 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শরীফ হোসেন, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ আব্দুল কুদ্দুস ওরফে মাহিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কের দক্ষিণ পাশে লক্ষ্মীপুর এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস ওরফে মাহিম লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত হাজী আমিন উল্যা এবং মাতার নাম জোলেখা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার