November 18, 2026, 7:27 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

নালিতাবাড়ী সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় ১২ জন আটক

শেরপুর (নালিতাবাড়ী) প্রতিনিধি।

 

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বারমারী বিওপির বিশেষ টহলদল বুরুঙ্গা শয়তানের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), মাধবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারা মানিকচর গ্রামের শওকত আলী (৩৫), আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫), রাতাহারি গ্রামের মেসবাউল (২০), চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের শামিম (২৩), রসুলপুর গ্রামের আব্দুল করিম (২১), শিবগঞ্জের চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪) এবং বোর্ডপাড়া এলাকার রুবেল (৩০)। বিজিবি জানায়, মানব পাচারকারীদের সহযোগিতায় বৈধ পাসপোর্ট ছাড়াই তাঁরা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে বুধবার সকালে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আজিম বায়েজিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বিজিবি বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার