November 18, 2026, 7:35 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

পটুয়াখালীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

দেলোয়ার হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

 

পটুয়াখালীতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন।

সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কিবরিয়া মৃধাসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা। বক্তারা দিবস দুটি ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পটুয়াখালীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সরকারি নির্দেশনা বাস্তবায়ন, বিভিন্ন উপকমিটির কার্যকর দায়িত্ব পালন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন। সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার