November 18, 2026, 7:27 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার

দিলীপ কান্তি নাথ, চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রাম নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে পুলিশের একটি পুরোনো পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। তবে পুলিশের দ্রুত তৎপরতায় চুরির প্রায় তিন ঘণ্টার মধ্যে গাড়িটি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর ছোটপুল এলাকার আগ্রাবাদ এক্সেস রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর থানার টহল দলের সদস্যরা দায়িত্ব পালন শেষে পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। ফিরে এসে নির্ধারিত স্থানে গাড়িটি না পেয়ে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পিকআপ ভ্যানটি চালিয়ে নিয়ে গেছেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। পরে সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা কী উদ্দেশ্যে গাড়িটি নিয়ে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।



ফেসবুক কর্নার