November 18, 2026, 7:27 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

প্রদীপ বিশ্বাস

 

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বছরের পর বছর দায়িত্ব পালন করেও চাকরির নিশ্চয়তা পাচ্ছেন না লাখো অস্থায়ী কর্মচারী। একই প্রতিষ্ঠানে কাজ করেও বেতন, ছুটি, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন তাঁরা। এ পরিস্থিতিতে চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন পরিশোধ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ।

সংগঠনটির দাবি, সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৬ লাখ আউটসোর্সিং কর্মচারীসহ ৬ থেকে ৭ লাখ অস্থায়ী কর্মী কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে দৈনিক মজুরিভিত্তিক, মাস্টাররোল, দপ্তরি কাম প্রহরী, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন। সংগঠনটির অভিযোগ, দীর্ঘদিন কাজ করার পরও অনেক কর্মী চাকরির অনিশ্চয়তা, নিয়মিত বেতন না পাওয়া, ছুটি ও মাতৃত্বকালীন সুবিধা থেকে বঞ্চিত হওয়া এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতির সমস্যায় পড়ছেন। তাদের হিসাবে, সারা দেশে প্রায় ৬ থেকে ৭ হাজার আউটসোর্সিং কর্মচারী চাকরিচ্যুত এবং ২ থেকে ৩ হাজার কর্মচারীর ১ থেকে ৪ বছরের বেতন বকেয়া রয়েছে।

এ অবস্থায় আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিনের কর্মীদের স্থায়ীকরণ, প্রয়োজনীয় রাজস্ব পদ সৃষ্টি, চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি চুক্তি, নিয়মিত বেতন-ভাতা, ছুটি ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের সভাপতি মো. মাহবুবুর রহমান আনিস ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক নুর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা বিশ্বাস করেন, সরকারের উদ্যোগে কর্মচারীদের বৈষম্য দূর ও চাকরি স্থায়ীকরণের পথ তৈরি হবে।

সাধারণ সম্পাদক নুরুল হক নুর বলেন, তাঁরা সরকারের কাছে অযৌক্তিক কোনো সুবিধা চান না; চান শ্রমের মর্যাদা, ন্যায্য পারিশ্রমিক, চাকরির নিশ্চয়তা এবং পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার। তিনি প্রধানমন্ত্রীর কাছে অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মীদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সংগঠনটি নতুন জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাটাগরিভিত্তিক সর্বোচ্চ ৬৬ হাজার থেকে সর্বনিম্ন ৩৭ হাজার টাকা বেতন কাঠামো নির্ধারণ করে গেজেট প্রকাশের দাবিও জানিয়েছে।

এ ছাড়া ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালার সংশোধনী পরিপত্র বাস্তবায়ন, কর্মীদের অধিকার নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে সার্ভিস মনিটরিং টিম গঠন এবং অনিয়মের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। তাদের মতে, স্থায়ীকরণ, বেতন কাঠামো, বকেয়া পরিশোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন। কারণ, একটি চাকরি শুধু একজন কর্মীর জীবিকা নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি পরিবারের ভবিষ্যৎ ও নিরাপত্তা।



ফেসবুক কর্নার