November 18, 2026, 7:36 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

পুনর্মূল্যায়নের ফল না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট

ফয়সাল আহাম্মেদ,

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) শিক্ষার্থীদের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করা হয়েছে।
জানা গেছে, এইচএসসির ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পেয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের (বোর্ড চ্যালেঞ্জ) আবেদন করেন। পুনর্মূল্যায়নের চূড়ান্ত ফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও পরীক্ষার তারিখ ঘোষণা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ফল পরিবর্তনের সম্ভাবনা থাকা শিক্ষার্থীরা এতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়। আদালতের এ আদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বর্তমানে ঢাবির অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাবি কর্তৃপক্ষ আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে পারে। আপিল না করা হলে অথবা আদেশ বহাল থাকলে শিক্ষা বোর্ডগুলো থেকে পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়কে ভর্তি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে হবে।



ফেসবুক কর্নার