November 18, 2026, 7:27 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

তানভীর আজাদ, কুষ্টিয়া স্টাফ রিপোর্টার:

 

 

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সমসাময়িক বিষয় নিয়ে গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বাস, মিনিবাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা অংশ নেন। এ সময় পুলিশ সুপার তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখা, দায়িত্বশীল ভূমিকা পালন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় পুলিশ সুপার সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় ও যোগাযোগ বজায় রেখে জননিরাপত্তা এবং সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি, ডিআইও-১, ডিএসবিসহ ট্রাফিক পুলিশের প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রামীণ ব্যাংক ও পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার