
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ৩টায় নগরীর খাদিমুল ইসলাম মাদ্রাসা অডিটোরিয়ামে জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের পরিচালনায় সম্মেলনটি হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মুফতি গোলামুর রহমান ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আজীমুদ্দিন। সম্মেলনে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা পশ্চিমের সভাপতি হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব, পূর্ব শাখার সভাপতি এস এম রেজাউল করিম, নগর সহসভাপতি শেখ মো. নাসির উদ্দীন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সরোয়ার হোসাইন, মাওলানা আহসান হাবীব, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি মিজানুর রহমান, মুফতি শরিফুল ইসলাম, মুফতি আজিবুর রহমান, মুফতি হেলাল উদ্দিন শিকারী ও মাওলানা হারুন অর রশিদ।
সম্মেলন শেষে নেতৃবৃন্দ ২০২৭-২৮ সেশনের জন্য খুলনা জেলা কমিটির সভাপতি হিসেবে মাওলানা শেখ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের নাম ঘোষণা করেন।