June 24, 2026, 11:52 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

কাশিয়ানীতে বিয়ের দাবিতে গৃহবধূর অনশন, অভিযোগ অস্বীকার করে যুবকের সংবাদ সম্মেলন

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই সন্তানের জননী এক গৃহবধূর বিয়ের দাবিতে অনশন এবং অভিযোগের প্রতিবাদে এক যুবকের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলন করেন আশরাফ শেখ (২৭)। তিনি উপজেলার ব্যাসপুর গ্রামের দক্ষিণপাড়ার হাবিবুর রহমানের ছেলে। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ওই গৃহবধূর সঙ্গে তার কোনো প্রেম বা অনৈতিক সম্পর্ক নেই। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
আশরাফ শেখ বলেন, “আমার বাড়ির পাশের এক গৃহবধূ দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। আমি রাজি না হওয়ায় তিনি লোকজন জড়ো করে আমার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। এতে আমার ও পরিবারের সম্মান ক্ষুণ্ন হচ্ছে।” তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা কামনা করেন।
অন্যদিকে সোমবার (২ মার্চ) রাত থেকে আশরাফের বাড়ির সামনে অবস্থান নেওয়া পলি বেগম (৩২) দাবি করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আশরাফ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। তিনি বলেন, “আমি বিবাহিত হওয়ায় আশরাফের পরিবার বিষয়টি মেনে নিতে চায়নি। তাই বাধ্য হয়ে আমি বিয়ের দাবিতে এখানে অবস্থান নিয়েছি।”
জানা গেছে, প্রায় ১৬ বছর আগে একই গ্রামের হাসান শেখের সঙ্গে পলি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। এ ঘটনায় পলি বেগম আশরাফ শেখের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কাশিয়ানী থানা ইন্সপেক্টর (তদন্ত) তাজউদ্দিন আহমেদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



ফেসবুক কর্নার