June 24, 2026, 11:53 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী: বিশ্বের বৃহত্তম একক বাহিনী

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একক বাহিনী হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ বাহিনী। এই বাহিনী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ১৯৭৬ সালে গৃহীত সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। মূল উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে জনশান্তি নিশ্চিত করা। সেই সময় আনসার ব্যাটালিয়ন এবং গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করা হয়।
বর্তমানে এই বাহিনীর মধ্যে রয়েছে ৪৭টি আনসার ব্যাটালিয়ন এবং প্রায় ৬০ লাখ গ্রাম/শহর প্রতিরক্ষা দলের সদস্য, যারা দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নেতৃত্বে আশা করা হচ্ছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি আধুনিক গণপ্রতিরক্ষা বাহিনীতে রূপান্তরিত হবে।
সাম্প্রতিক সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রস্তাব করা হয়েছে, আরও ১৫–২০টি আনসার ব্যাটালিয়ন গঠন করে ধর্ষণ, নারী নির্যাতন, মাদক রোধ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও রেলপথের নিরাপত্তা জোরদার করা যেতে পারে। এতে আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার, গ্রাম/শহর প্রতিরক্ষা দল (ভিডিপি/টিডিপি)-এর সমন্বয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।



ফেসবুক কর্নার