June 24, 2026, 12:52 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

পঞ্চগড়ে নিখোঁজ সন্তানের খোঁজে মায়ের বুকফাটা আর্তনাদ

অভয়নগর প্রতিবেদক

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে সন্তান হারিয়ে এক অসহায় মায়ের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে গভীর শোক ও উদ্বেগ। গত ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মো. রতন আলী নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না মেলায় দিশেহারা হয়ে পড়েছেন তার মা আকলিমা খাতুন (৪২)।
পারিবারিক সূত্রে জানা যায়, সেদিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে পঞ্চগড় সদর থানাধীন ১ নম্বর অমরখানা ইউনিয়নের বড় কামাত (ওয়ার্ড নং–৭) এলাকার নিজ বাড়ির আঙিনা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান রতন আলী। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ রতন আলীর পিতা লুৎফর ও মাতা মোছা. আকলিমা বেগম। তাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের কমলাপাড়া (ওয়ার্ড নং–৮) গ্রামে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট এবং নিখোঁজ হওয়ার সময় তার মুখে কোনো দাড়ি ছিল না। তিনি পেশায় কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
সন্তান হারিয়ে মা আকলিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার কলিজার টুকরাকে খুঁজে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও আমার ছেলের দেখা পাইনি।” ছেলের সন্ধান পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন জানিয়েছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি উল্লিখিত বর্ণনা অনুযায়ী রতন আলীর সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৩০৭-৬৪৮৮০২ (মা আকলিমা খাতুন)।



ফেসবুক কর্নার