June 24, 2026, 11:40 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ইরান যুদ্ধে কোন দেশে ঝরলো কত প্রাণ?

অভয়নগর প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধে প্রতিনিয়ত হামলা-পাল্টা হামলা চলছে। গত প্রায় এক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে অকাতরে প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের; মারা যাচ্ছেন সামরিক বাহিনীর সদস্যরাও। ইরানের সঙ্গে এই যুদ্ধে হতাহতের সংখ্যায় দ্রুত পরিবর্তন ঘটছে।

ইরান ও লেবাননের নতুন পরিসংখ্যানসহ ওই অঞ্চলে এখন পর্যন্ত নিহতদের হালনাগাদ তালিকা নিচে দেওয়া হলো :

• ইরান

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, ইসরায়েলি ও মার্কিন হামলায় বৃহস্পতিবার পর্যন্ত ইরানে অন্তত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও কর্মী নিহত হয়েছে। তবে প্রাণহানির এই সংখ্যায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা পরিষ্কার নয়।

• ইসরায়েল

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে গত ১ মার্চ জেরুজালেমের কাছে বেইত শেমেসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯ জনও রয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত রণক্ষেত্রের হতাহতের তথ্য প্রকাশ করেনি।

• লেবানন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দেশটিতে ইসরায়েলি হামলায় ১০২ জন নিহত হয়েছেন।

• বাহরাইন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষের আঘাতে সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন।

• কুয়েত

ইরানের হামলায় দুই কুয়েতি সেনাসহ মোট তিনজন নিহত হয়েছেন বলেছেন দেশটির স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

• ওমান

দেশটির রাজধানী মাস্কটের উপকূলীয় এলাকায় মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি ট্যাঙ্কারে গোলার আঘাতে একজন নিহত হয়েছেন।

• সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।

• মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, কুয়েতের একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ছয় মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।

• সিরিয়া

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দক্ষিণ সিরিয়ার সুয়েদা শহরের একটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজনের প্রাণ গেছে।

• ইরাক

ইরানের হামলায় ইরাকে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের মধ্যে ১১ জন মিলিশিয়া সদস্য, একজন সেনাসদস্য এবং একজন বেসামরিক নাগরিক রয়েছেন।

তবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে প্রাণহানির সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সূত্র: রয়টার্স।



ফেসবুক কর্নার