June 24, 2026, 11:40 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

নওগাঁয় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা, পরে স্বামীও আত্মহত্যা

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর আত্রাইয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে—রাজ সরকার জয় (২৫) নামে এক যুবক তার স্ত্রী দৃষ্টিরাণী সরকার (২২) ও ২ বছরের কন্যা জেনি সরকারকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন। এরপর নিজেও একই ছুরি দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাশিয়াবাড়ী এলাকার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে প্রথমে আত্রাই হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী দৃষ্টিরাণী হাসপাতালেই মারা যান। শিশু জেনি এবং জয়কে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শুক্রবার সকাল পর্যন্ত শিশু জেনি ও জয়ও মারা যান।
স্থানীয় ইউপি মহিলা সদস্য শেফালী খাতুন জানান, জয় পূর্ব থেকেই মানসিক চাপ ও পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। এ কারণে মাঝে মাঝে পরিবারের সঙ্গে দ্বন্দ্ব হতো। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানিয়েছেন, পারিবারিক ও মানসিক কারণে জয় এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে।
পুলিশ হত্যা ও আত্মহত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়ও তদন্ত করা হচ্ছে।



ফেসবুক কর্নার