April 23, 2026, 7:34 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত

অভয়নগর প্রতিবেদক

আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের প্রস্তুতি নিচ্ছে ভারত। টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ড সবকিছু তাদের পক্ষে রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছে। এমনকি কুসংস্কারকেও গুরুত্ব দিচ্ছে তারা।

সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গেছে, বিশ্বকাপ চলাকালে দল যে শহরে খেলেছে, সেখানেই ভারতীয় সাপোর্ট স্টাফদের এক সদস্য মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেছেন। আর চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব কাটাতে সেমিফাইনালের আগে মুম্বাইয়ে তারা ৪৫ মিনিট দেরিতে ট্রেনিং সেশন শুরু করেছিল। সবশেষ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের আগে হোটেল বদলে ফেলল টিম ইন্ডিয়া, যেটি তাদের জন্য ‘অপয়া’ মনে করা হচ্ছে।

দলীয় সূত্রে খবর, ফাইনালের আগে ভারতীয় ক্রিকেটাররা হোটেল বদল কেন করেছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে অতীতের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতা নাকি এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে।

জানা গিয়েছে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে ও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে একই হোটেলে ছিল ভারতীয় দল। দুর্ভাগ্যজনকভাবে দুটি ম্যাচই হেরেছে তারা। সেই কারণেই ফাইনালের আগে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ঘিরেও নানা কুসংস্কার ছড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেটে। অনেকেই একে ভারতের জন্য ‘অপয়া’ মাঠ বলেও উল্লেখ করছেন। তবে সূর্যকুমার যাদবদের সামনে সুযোগ রয়েছে এই বদনাম মুছে দেওয়ার। নিউজিল্যান্ডের পক্ষে ফাইনাল জিতে শিরোপা হাতে নিয়ে সেই তকমা ঝেড়ে ফেলার সুযোগ তাদের সামনে।



ফেসবুক কর্নার