June 24, 2026, 10:06 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু

অভয়নগর প্রতিবেদক

ইরানে চলমান হামলার প্রেক্ষাপটে সাময়িক স্থগিত থাকার পর দুবাই বিমানবন্দর তাদের কার্যক্রম আংশিকভাবে পুনরায় চালু করেছে।

শনিবার (৭ মার্চ) এক ঘোষণায় আন্তর্জাতিক রুটে যাতায়াতের জন্য বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরটি এ তথ্য জানায়।

ঘোষণায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুবাই ইন্টারন্যাশনাল এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল থেকে সীমিত পরিসরে কিছু ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এর আগে ওই এলাকায় আকাশপথে হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করে জানায়, সংশ্লিষ্ট বিমান সংস্থা বা এয়ারলাইনস থেকে ফ্লাইটের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো যাত্রীরই বিমানবন্দরে আসা উচিত নয়। পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তাই নিশ্চিত কনফার্মেশন ছাড়া যাতায়াত না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মূলত ইরান থেকে ধেয়ে আসা হামলার সময় আকাশসীমায় প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।



ফেসবুক কর্নার