June 24, 2026, 11:28 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ইসরায়েলের সেনাঘাঁটিতে দফায় দফায় হামলা

অভয়নগর প্রতিবেদক

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে একাধিক হামলা হয়েছে। লেবানেনের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।

শনিবার (০৭ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে দুটি পৃথক হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ইসরায়েলের জিরিফিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ঘাঁটিটি ইসরায়েলের শহর আক্রিরপূর্ব দিকে অবস্থিত।

আরেকটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে তারা লেবানন সীমান্তবর্তী শহর কুফর কিলার কাছে অবস্থিত ফাতিমা গেট ক্রসিংয়ে জড়ো হওয়া ইসরায়েলি সামরিক যানবাহনের ওপর রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

এদিকে ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) রাতে এ হামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে। আর তাদের দিকে হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই প্রতিশ্রুতি এসেছে।’



ফেসবুক কর্নার