July 1, 2026, 3:35 am
শিরোনাম :
সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

তাড়াশে সেচ মটরের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মধ্যেপাড়া গ্রামে সোমবার (৯ মার্চ) সকালে সেচ চালিত মটরের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ফরহাদ আলী সকালে তার জমিতে সেচ দেওয়ার জন্য মটর চালু করতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন।
ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরহাদ আলী দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাড়াশ থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কৃষকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



ফেসবুক কর্নার