July 1, 2026, 5:31 am
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন’র আল্ট্রাপুওর প্রোগ্রামে ৩০০ পরিবার পেল নগদ ও কৃষি বীজ

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র উদ্যোগে আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় উপকারভোগীদের মাঝে নগদ অর্থ ও কৃষি বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত প্রায় ৩০০ পরিবারে জনপ্রতি ১০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
একই সঙ্গে উপকারভোগীদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি বীজও বিতরণ করা হয়, যা তাদের জীবিকা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হবে। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপি’র ম্যানেজার সাগর জন কস্তারের সভাপতিত্বে এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার অর্ণা ধারার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছিমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজী, এ. হান্নান আল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র ও অসহায় পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। অনুষ্ঠান শেষে নগদ অর্থ ও কৃষি বীজ বিতরণ সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার