July 1, 2026, 1:59 am
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

নলডাঙ্গায় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি, র‌্যালি এবং দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন মহড়ার মাধ্যমে দিবসটি পালন করা হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রদর্শনী উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান, সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানা উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার এবং ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. গোলাম মোস্তফা। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার