June 30, 2026, 12:34 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি

কে এম জাকিরুল ইসলাম

কুড়িগ্রামের বিচ্ছিন্ন দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরের লাখো মানুষের জেলা শহরে যাতায়াতের প্রধান মাধ্যম ব্রহ্মপুত্র নদের নৌপথ। প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা, শিক্ষা, চাকরি ও ব্যবসায়িক প্রয়োজনে কাঠের নৌকায় দীর্ঘ সময় ভ্রমণ করলেও যাত্রীদের জন্য নেই ন্যূনতম ওয়াশরুম কিংবা পর্যাপ্ত নিরাপদ ছাউনির ব্যবস্থা। এতে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা নৌযাত্রার সময় প্রাকৃতিক প্রয়োজন মেটানোর কোনো সুযোগ না থাকায় অনেক যাত্রী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি সবচেয়ে বেশি। এছাড়া বর্ষা মৌসুমে অপর্যাপ্ত ছাউনির কারণে বৃষ্টিতে ভিজে যায় যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল।
ভুক্তভোগী যাত্রী সুমাইয়া খাতুন বলেন, অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় নৌকায় কোনো শৌচাগারের ব্যবস্থা না থাকায় তাকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তিনি বলেন, অন্তত একটি স্বাস্থ্যসম্মত ওয়াশরুম থাকলে যাত্রীদের এমন দুর্ভোগ পোহাতে হতো না।
স্থানীয় সমাজসেবক মোহাম্মদ নাজমুল চৌধুরী বলেন, দীর্ঘ নৌপথে ওয়াশরুম না থাকা শুধু দুর্ভোগই নয়, এটি জনস্বাস্থ্য ও মানবিক দিক থেকেও উদ্বেগজনক। যাত্রীদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। নৌযানে যাত্রীসেবা উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসীর দাবি, প্রতিটি যাত্রীবাহী নৌকায় নারী ও পুরুষের জন্য পৃথক স্বাস্থ্যসম্মত ওয়াশরুম স্থাপন এবং ঝড়-বৃষ্টি থেকে যাত্রীদের সুরক্ষায় উন্নত ও জলরোধী ছাউনি নিশ্চিত করা হোক। তাদের মতে, ব্রহ্মপুত্র নৌপথে নিরাপদ ও মানবিক যাতায়াত নিশ্চিত করা এখন সময়ের দাবি।



ফেসবুক কর্নার