April 26, 2026, 8:43 pm
শিরোনাম :
দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা

নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা। শেষ সম্বল বিক্রি করে ক্যান্সারের সঙ্গে লড়াই করা অসহায় মো. আব্দুল হাকিম সুলতান (৪৫) এর পাশে দাঁড়িয়ে তিনি মানবিক সহায়তা প্রদান করেছেন।
(১১ মার্চ) বুধবার দুপুরে ইউএনও শারমিন আরা সুলতানের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা খোঁজেন এবং হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও কম্বল তুলে দেন। প্রশাসনের এই সহায়তা পেয়ে সুলতান ও তার পরিবার আবেগে ভেঙে পড়েন এবং কান্নাজড়িত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, সুলতান নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার খরচে ইতোমধ্যে পরিবার প্রায় ১৬ লাখ টাকা ব্যয় করেছে এবং ৩৩ শতাংশ জমি বিক্রি করেছে। অসুস্থতার কারণে সুলতান আর কোনো কাজ করতে পারছেন না, ফলে পাঁচ মেয়েকে নিয়ে তার পরিবার চরম আর্থিক সংকটে দিন পার করছে।
সুলতানের ক্যান্সারের অপারেশন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছিল। তবে অপারেশনের পর তার অবস্থা আরও জটিল হয়ে যায়। বর্তমানে পেটে স্থাপন করা নলের মাধ্যমে মলত্যাগ করতে হচ্ছে। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার ফলে শারীরিক ও মানসিক কষ্ট বেড়ে গেছে। রমজান মাসেও পরিবারটি সেহরি ও ইফতার করতে হচ্ছে শুধু পানি খেয়ে।
সুলতানের বাবা আমজাদ আলী বলেন, “ছেলের চিকিৎসা করাতে যা ছিল সব শেষ হয়ে গেছে। জমি-জমাও বিক্রি করেছি। এখন সংসার চালানোর মতো কিছুই নেই। আমাদের ইউএনও স্যার যে সহায়তা করেছেন, তা কখনো ভুলব না। আল্লাহ তাকে ভালো রাখুক।”
ইউএনও শারমিন আরা বলেন, “মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সুলতানের বিষয়টি জানতে পেরে আমি নিজেই তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারি বিভিন্ন সহায়তার মাধ্যমে তাকে সহযোগিতা করার চেষ্টা করা হবে। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষদের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”
স্থানীয়রা মনে করেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।



ফেসবুক কর্নার