April 26, 2026, 8:45 pm
শিরোনাম :
দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার

নওশেদ ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন বাসুদেব ইউনিয়নে সরকারি অনুমতি ছাড়া কৃষি নাল ও ডোবা ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন এবং প্রায় ২ হাজার ফুট পাইপ ভেঙে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের এগারো পুকুর পাড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার বসিয়ে কৃষি নাল ও ডোবা ভরাট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বালু ভরাটে ব্যবহৃত যন্ত্রপাতি অকেজো করা হয়।
পরবর্তীতে কোড্ডা এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, কৃষি জমি ও জলাশয় রক্ষায় সরকার অত্যন্ত কঠোর। অনুমতি ছাড়া ড্রেজার বসিয়ে বালু ভরাট করে ভূমির শ্রেণী পরিবর্তন আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার