March 11, 2026, 7:22 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় ঋণের বোঝা সহ্য করতে না পেরে এক ব্যবসায়ী যুবক নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। বুধবার (১১ মার্চ) সকাল প্রায় ১০টায় জেলা সদরের চেংঙ্গী স্কোয়ার এলাকা থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে।
আত্মহত্যা করা যুবকের নাম টোটন দে (৪০)। তিনি মহালছড়ি উপজেলার টিলা পাড়া এলাকার মৃত নির্মল দে ও মুকুল রাণীর সন্তান। মৃত্যুর আগে টোটন দে ফেইজবুকে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছিলেন: “পৃথিবীতে শুধু বেঁচে থাকবে অবিবাহিত পুরুষ। বিবাহিত পুরুষ যদিও বেঁচে থাকে তাহলে অন্তরে তারা একদম মৃত!”
টোটন দে শহরের চেংঙ্গী স্কোয়ার ফোর ফয়েন্ট রেস্টুরেন্টের পেছনে ভাড়া বাসায় স্ত্রী ও তিন সন্তান (দুই মেয়ে, এক ছেলে) নিয়ে বসবাস করতেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, তার আত্মহত্যার পেছনে দায়ী হতে পারে ৪৩ লাখ টাকার সিসি লোন, যা ব্যবসায়িক কার্যক্রম প্রসারিত করার জন্য তিনি ব্যাংক থেকে নিয়েছিলেন। তিনি সদর উপজেলায় কেপি মোটর পার্টস নামে নিজের ব্যবসা পরিচালনা করতেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।



ফেসবুক কর্নার