April 26, 2026, 7:03 pm
শিরোনাম :
দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা

পানছড়িতে শতাধিক অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার পানছড়ি সাব-জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, নুডুলস, সেমাইসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। রমজান মাসে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন বলেন, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, রমজান মাসে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক সহায়ক হবে।



ফেসবুক কর্নার