June 30, 2026, 10:55 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

মৌলভীবাজারে সৌদি খেজুর বরাদ্দ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রসঙ্গে জেলা প্রশাসনের বার্তা

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের King Salman Humanitarian Aid and Relief Center থেকে প্রাপ্ত খেজুর বরাদ্দ নিয়ে ছড়ানো বিভিন্ন ফটোকার্ড ও তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১ মার্চ ২০২৬ তারিখের স্মারকের মাধ্যমে মৌলভীবাজার জেলায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে মোট ১৭০ কার্টুন সৌদি খেজুর বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা ১০ মার্চ ২০২৬ তারিখে জেলার সাতটি উপজেলায় ১৪৪ কার্টুন খেজুর উপ-বরাদ্দ করে।
উপজেলাগুলোতে বরাদ্দের হিসাব অনুযায়ী:
মৌলভীবাজার সদর: ২৬ কার্টুন
কুলাউড়া: ২৮ কার্টুন
শ্রীমঙ্গল: ২০ কার্টুন
বড়লেখা: ২২ কার্টুন
কমলগঞ্জ: ২০ কার্টুন
রাজনগর: ১৬ কার্টুন
জুড়ী: ১২ কার্টুন
অবশিষ্ট ২৬ কার্টুন খেজুর জেলার বিভিন্ন এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন সতর্ক করেছে যে, সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য ও ফটোকার্ড সম্পূর্ণ অসত্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে প্রচারিত হচ্ছে। তাই এসব তথ্য শেয়ার করার আগে সত্যতা যাচাই করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকার অনুরোধও করা হয়েছে।



ফেসবুক কর্নার