June 7, 2026, 11:40 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে ৪ বোতল ফেনসিডিলসহ মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটক মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাটিবারি গ্রামের জামাল হোসেনের ছেলে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা কাঁচা বাজারে মাদক বেচাকেনার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌতলা বাজারের কয়েকজন ব্যবসায়ী ও ক্রেতার কাছে তার আচরণ সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা একটি লাল ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে Bangladesh Police-এর কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ফেনসিডিলসহ মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে যান।
এ ঘটনায় উপ-পরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়।



ফেসবুক কর্নার