June 7, 2026, 4:28 pm
শিরোনাম :
রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ

রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ পচা মাংস জব্দ করে ধ্বংস করা হয়।
রোববার (৭ জুন) সকালে ফয়লা বাজারে অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পচা গরুর মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভেটেরিনারি সার্জনের প্রতিবেদনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের মান নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
অভিযানের সময় জব্দ করা পচা মাংস পরে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
এদিকে স্থানীয় বাস



ফেসবুক কর্নার