June 24, 2026, 1:08 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

হঠাৎ ‘সংখ্যা’ দিয়ে তারকাদের পোস্ট, ঘটনা কী

Reporter Name

বিনোদন ডেস্ক,

সামাজিকমাধ্যমে হঠাৎ করে নারী তারকাদের পোস্টে নানা সংখ্যা নজরে পড়ছে। কেউ লিখছেন ‘৯’, কেউ ‘২৪’, আবার কেউ-বা ‘১০০০’। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন- এ সংখ্যার মানে কী?

মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে এক নতুন আন্দোলনে যুক্ত হয়েছেন তারকারা। আন্দোলনের নাম- ‘মাই নাম্বার, মাই রুলস’। প্রতিদিন সামাজিকমাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হন, সেই সংখ্যাই প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে।

২৫ নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের ছবিতে ‘৯’ লিখে তিনি জানিয়ে দেন, তিনি প্রতিদিন অন্তত ৯টি হয়রানির মুখে পড়েন।

পোস্টে তিশা লেখেন, সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পারছেন, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি, তার সবই দেখতে পাচ্ছি।’ সবশেষে হ্যাশট্যাগে তিনি ‘মাই নাম্বার, মাই রুলস’ জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

শুধু তিশাই নন, ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন চলচ্চিত্র-নাটক-সংগীত তারকাদের অনেকে। অভিনেত্রী রুনা খানের নম্বর ‘২৪’, শবনম ফারিয়ার ‘১০০০’, প্রার্থনা ফারদিন দীঘির ‘৩’, মৌসুমী হামিদের ‘৭২’, সাজিয়া সুলতানা পুতুলের ‘৯’, আশনা হাবিব ভাবনার ‘৯৯ প্লাস’- এভাবে দৈনিক হয়রানির সংখ্যা প্রকাশ করেছেন তারা।

গণমাধ্যমকে রুনা খান বলেন, শুধু তারকা নয়, যেকোনো নারীই সামাজিকমাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। গত দশ বছর ধরে সোশ্যাল মিডিয়া যত দ্রুত মানুষের হাতে পৌঁছেছে, তার ব্যবহারবিধি শেখেনি অনেকেই।

রুনা খান মনে করেন, নারীরা কখনোই শতভাগ নিরাপদ ছিলেন না। ৫ আগস্টের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রতিনিয়ত হয়রানি, অপমান ও কটূক্তির সম্মুখীন হচ্ছেন বলে তিনি জানান।

জানা গেছে, ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলনটি টানা ১৬ দিন সামাজিকমাধ্যমে চলবে।



ফেসবুক কর্নার