March 14, 2026, 4:25 pm
শিরোনাম :
বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন পঞ্চগড়ে হঠাৎ বৃষ্টি, কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি শ্যামনগরে নদীতে দাঁড় করিয়ে ত্রাণ বিতরণের অভিযোগ কোম্পানীগঞ্জের টুকের বাজারে ঈদের কেনাকাটার ব্যস্ততা বিসিকে সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ডিসি চলে যাওয়ার পর থেমে গেল ডেঙ্গু প্রতিরোধ অভিযানের কার্যক্রম নৌ কর্মকর্তার গাড়ি খাদে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু হানজালার ভিডিও বক্তব্যে বিএনপিকে হুমকি: শিবচরে বিতর্কিত মন্তব্য নারায়ণগঞ্জে গাউছিয়া মার্কেটে রাস্তা ও ফুটপাত দখল, ঈদে বাড়ছে ভোগান্তি

পাবনায় অবৈধ তেল মজুত ও বেশি দামে বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

পাবনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মজুত রাখা তেল জব্দ করে তা সরকারি নির্ধারিত মূল্যে প্রকাশ্যে বিক্রি করা হয়। পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম বাজার এবং সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
অভিযান সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম বাজারে আজিমুদ্দীনের তেলের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি যাচাই-বাছাই শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে পরিচালিত আরেক অভিযানে মেসার্স মামুন মেশিনারিজ নামের একটি প্রতিষ্ঠানকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় অবৈধভাবে মজুত রাখা তেল জব্দ করে তা বাজারে সরকারি নির্ধারিত মূল্যে প্রকাশ্যে বিক্রি করা হয়, যাতে সাধারণ ভোক্তারা ন্যায্য দামে পণ্য ক্রয় করতে পারেন।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে পাবনা জেলা পুলিশের একটি চৌকস টিম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত রাখার মাধ্যমে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।



ফেসবুক কর্নার