March 14, 2026, 5:07 pm

ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

অভয়নগর প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেকের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. জেসমিন জাহান, আবাসিক মেডিকেল অফিসার নুরে আলম সিদ্দিক, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, মেডিকেল অফিসার শহিদুল ইসলাম, স্কিন বিশেষজ্ঞ ডা. রাবেয়া শারমিন, ডেন্টাল সার্জন ডা. হাদি, এমপিপিআই মো. মিজানুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।



ফেসবুক কর্নার