June 30, 2026, 8:15 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

নাটোরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মনজুরুল ইসলাম নাটোর

নাটোরে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে নাটোর শহরের ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে এ ধরনের রোগ প্রতিরোধ করা সম্ভব।



ফেসবুক কর্নার