June 7, 2026, 9:38 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

ডিসি চলে যাওয়ার পর থেমে গেল ডেঙ্গু প্রতিরোধ অভিযানের কার্যক্রম

আবু জাফর সাতক্ষীরা

সাতক্ষীরা সদর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান জেলা প্রশাসকের উপস্থিতিতে উদ্বোধন হলেও, তাঁর চলে যাওয়ার পর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে জমে থাকা নোংরা পানি ও অপরিষ্কার ড্রেন স্থানীয়দের মধ্যে ডেঙ্গুর আতঙ্ক আরও বাড়াচ্ছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে সদর হাসপাতালের দিকে যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সদর হাসপাতালের আঙিনা ও ড্রেন পরিষ্কারের কার্যক্রম শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরিকল্পনা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হওয়ার কথা ছিল। এছাড়া দিনব্যাপী শহরজুড়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকসহ অতিথিরা হাসপাতাল ত্যাগ করার পর পরিচ্ছন্নতা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, অভিযানে অংশ নেওয়া অনেকেই মূলত ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। হাসপাতালের বিভিন্ন ড্রেনে জমে থাকা ময়লা পানি পরিষ্কারের কার্যকর উদ্যোগও তেমন দেখা যায়নি। হাসপাতালে ভর্তি রোগীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের আশপাশ ও ড্রেনে পানি জমে থাকার কারণে মশার প্রজনন হচ্ছে। তারা মনে করছেন, সাময়িক কর্মসূচির বদলে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জরুরি।
জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকার উদ্যোগ নিয়েছে। প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে এবং এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে।”



ফেসবুক কর্নার