March 14, 2026, 6:27 pm
শিরোনাম :
“তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই-অধ্যাপক থানজামা লুসাই কিছু ঠিকাদার নদী বাঁধের কাজ সম্পূর্ণ না করে টাকা আত্মসাৎ করেছে:পানি সম্পদ মন্ত্রী রৌমারীতে ভয়াবহ শিলাবৃষ্টি: কৃষকের চোখে কান্নার জল নদীকৃত্য দিবস পালিত, তিতাস নদীতে নদী সমাবেশ বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন পঞ্চগড়ে হঠাৎ বৃষ্টি, কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি শ্যামনগরে নদীতে দাঁড় করিয়ে ত্রাণ বিতরণের অভিযোগ কোম্পানীগঞ্জের টুকের বাজারে ঈদের কেনাকাটার ব্যস্ততা বিসিকে সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে হঠাৎ বৃষ্টি, কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ে গত বৃহস্পতিবার রাতের প্রচন্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকার ভুট্টা ও গমের খেত তীব্র বৃষ্টি ও ঝড়ের কারণে মাটিতে পড়ে গেছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ ও চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।
আলু চাষিরাও বিপাকে পড়েছেন। অনেকেই ইতোমধ্যে আলু উত্তোলন করে জমিতে রেখেছিলেন, যা অতিরিক্ত বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে, যেসব আলু এখনো উত্তোলন করা হয়নি, সেগুলো কাদা-মাটির নিচে পড়ে রয়েছে। কৃষকরা এই পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কায় বিপাকে রয়েছেন।
ময়নুল নামের একজন কৃষক বলেন, “ভুট্টা, গম ও আলুর ক্ষতি হলেও মরিচ চাষিরা এই বৃষ্টিকে উপকার হিসেবে গ্রহণ করেছেন, কারণ মরিচের জন্য এটি খুব উপকারী হয়েছে।”
কৃষি উপপরিদর্শকরা জানিয়েছেন, আগামীতে আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টা ও গমের বর্তমান ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে।



ফেসবুক কর্নার