June 7, 2026, 10:30 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূমিকা নিয়ে কথা বলেন। তারা সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে, সাংবাদিকতার দায়িত্বশীলতা ও সততা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।” তিনি প্রেসক্লাবের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে জেলার উন্নয়নে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।



ফেসবুক কর্নার