March 15, 2026, 5:17 pm
শিরোনাম :
কক্সবাজারে অপহরণ করে ধর্ষণ ও স্বর্ণালংকার লুট, প্রধান আসামি গ্রেফতার সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন লামায় বিশ্বব্যাংকের কোটি টাকার সড়কে হরিলুট: নির্মাণ শেষ না হতেই ধস, জনদুর্ভোগ চরমে বাহরাইনে ঈদের তারিখ ঘোষণা সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মিজানুর রহমান চৌধুরী জামায়াত আমিরের হুঁশিয়ারি সংসদে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে আন্দোলনে যেতে হবে ধুনটে প্রবাসীর স্ত্রীরকে ধর্ষণ,চেষ্টা, হামলা-ভাঙচুরে ৫ জন আহত জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহতদের স্বজনদের শোক কাটানোর চেষ্টা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ পেলেন মোঃ হারুনুর রশিদ

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

অভয়নগর প্রতিবেদক

 

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল রায় চৌধুরী উপজেলার পিলজংগ গ্রামের মৃত অনন্ত রায় চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি জানা গেছে। ঘাতক পিকআপ ভ্যানটির সন্ধান করা হচ্ছে এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার