June 7, 2026, 8:40 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

তেলের সংকটে নারায়ণগঞ্জ, বিপাকে পরিবহন খাত; বন্ধ একাধিক ফিলিং স্টেশন

সুমন মিয়া

নারায়ণগঞ্জ জেলায় হঠাৎ করে তেলের সংকট দেখা দেওয়ায় বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অনেক ফিলিং স্টেশনে তেল না থাকায় পাম্পগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও সীমিত পরিমাণ তেল বিক্রি করা হলেও মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকচালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ভোগ।
চালকদের অভিযোগ, হঠাৎ করে তেলের সংকট দেখা দেওয়ায় তারা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও গণপরিবহনের চালকরা বেশি সমস্যায় পড়েছেন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না বলে জানান।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেও জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব স্থানীয় বাজারেও পড়তে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফিলিং স্টেশন মালিকরা জানান, সরবরাহ কম থাকায় তারা নিয়মিত তেল পাচ্ছেন না। যে পরিমাণ তেল আসছে তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেক সময় বাধ্য হয়ে ফিলিং স্টেশন বন্ধ রাখতে হচ্ছে।
তেলের এই সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন চলাচল ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।



ফেসবুক কর্নার