June 7, 2026, 8:41 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা গ্রাম থেকে চুরি যাওয়া একটি চার্জার ভ্যান বগুড়ার দুপচাঁচিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্থানীয়রা চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল হক খাঁন জানান, উপজেলার একডালা গ্রামের সিরাজুল ইসলামের একটি চার্জার ভ্যান গত শুক্রবার দুপুরে চুরি হয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে সিরাজুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
এর মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া সদর এলাকায় একটি দোকানের সামনে তিনজন ব্যক্তি ভ্যানটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা করছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রামের লালু প্রামানিকের ছেলে সোহেল রানা (২২), একই গ্রামের ভুট্টু সরদারের ছেলে হৃদয় হোসেন (২০) এবং চাঁপাপুর গ্রামের হাফিজারের ছেলে আল আমিন (৩৫)কে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা ভ্যান চুরির কথা স্বীকার করলে স্থানীয়রা রাণীনগর থানা পুলিশকে খবর দেয়।
রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং চোরাই ভ্যানটি উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ভ্যান চুরির ঘটনায় গ্রেফতারকৃত তিনজনকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তারা অন্য কোনো চুরির ঘটনার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার