June 7, 2026, 9:37 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

টঙ্গীবাড়ীতে ড্রেজারের আতঙ্কে ঘুম নেই অর্ধশত পরিবারের

অভয়নগর প্রতিবেদক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি দিঘিতে বাংলা ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে দিঘির চারপাশে বসবাসরত অর্ধশতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) সরেজমিনে দেখা যায়, উপজেলার ধীপুর ইউনিয়নের রাউদভোগ গ্রামে একটি বড় দিঘিতে ড্রেজার বসিয়ে মাটি কাটার কাজ করছেন রহমান মোল্লা ও তার ছেলে সিফাত। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু করার সময় কবরস্থানের ভরাটের কথা বলা হলেও বর্তমানে প্রভাবশালী এক বিএনপি নেতার নাম ব্যবহার করে দিঘির মাটি বিক্রি করা হচ্ছে।
ড্রেজারের কারণে দিঘির পাড়ে থাকা কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এতে সেখানে বসবাসরত পরিবারগুলো চরম আতঙ্কে রয়েছে। স্থানীয় এক প্রবাসী বাসিন্দা জানান, ড্রেজারের কারণে বাড়ির পালান (মাটির বাঁধ) ভেঙে গেছে। প্রতিবাদ করলে বিএনপির এক প্রভাবশালী নেতার ভয় দেখানোর অভিযোগ করেন তিনি।
ড্রেজার ব্যবসায়ী রহমান মোল্লা বলেন, “পঞ্চাশ লাখ টাকা দেওয়া হবে, যার যার ক্ষতিপূরণ হিসেবে।” এছাড়া তার ছেলে সিফাতের স্ত্রী নিজেকে বিএনপির এক প্রভাবশালী নেতার ভাগ্নি হিসেবে পরিচয় দিয়ে বলেন, এলাকার লোকজন যতই অভিযোগ করুক না কেনো কিছু করতে পারবে না।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ মোবাইল ফোনে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার