March 15, 2026, 8:22 pm
শিরোনাম :
দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: স্থানীয় সরকারে বড় রদবদল কক্সবাজারে অপহরণ করে ধর্ষণ ও স্বর্ণালংকার লুট, প্রধান আসামি গ্রেফতার সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন লামায় বিশ্বব্যাংকের কোটি টাকার সড়কে হরিলুট: নির্মাণ শেষ না হতেই ধস, জনদুর্ভোগ চরমে বাহরাইনে ঈদের তারিখ ঘোষণা সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মিজানুর রহমান চৌধুরী জামায়াত আমিরের হুঁশিয়ারি সংসদে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে আন্দোলনে যেতে হবে ধুনটে প্রবাসীর স্ত্রীরকে ধর্ষণ,চেষ্টা, হামলা-ভাঙচুরে ৫ জন আহত জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহতদের স্বজনদের শোক কাটানোর চেষ্টা

সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মিজানুর রহমান চৌধুরী

নুর মোহাম্মদ

সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়।
সরকার এই পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং উন্নয়ন কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করার উদ্দেশ্যে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পরিষদের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করতে এ নতুন প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি রাজনৈতিক জীবনে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বশেষ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলের নির্দেশে তা প্রত্যাহার করেছেন।
বর্তমানে ওই আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।
উল্লেখ্য, স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কার ও প্রশাসনিক স্থবিরতা কাটানোর অংশ হিসেবে রোববার দেশের ৪২টি জেলা পরিষদে একযোগে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগের ফলে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প তদারকি এবং গ্রামীণ অবকাঠামো সংস্কারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার