June 7, 2026, 8:40 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আজ দিনভর কর্মসূচিতে পাবনায়

অভয়নগর প্রতিবেদক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আজ সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পাবনা সফর করবেন।
সকাল ১০টায় তিনি পাবনা সার্কিট হাউজে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন। সকাল ১১টায় পাবনা পৌর এলাকার পরীর মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করবেন।
দুপুর ১টায় তিনি পাবনা জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। বেলা ২টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিকাল ৩টায় পিপিলিকার আয়োজনে জেলা যুবদলের আহ্বায়কের তত্ত্বাবধানে পাবনা রেলস্টেশন চত্বরে ফুলের গাছ রোপণ করবেন। এরপর বিকাল সাড়ে ৩টায় শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে হতদরিদ্র ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করবেন।
বিকাল সাড়ে ৪টায় তিনি পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ১০টায় ঢাকার বনশ্রীতে নিজ বাসভবনে পৌঁছাবেন।



ফেসবুক কর্নার