June 7, 2026, 8:40 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

নবীনগরের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার: মৃত্যু ঘিরে রহস্য

মহম্মদ সেলিম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়ার একটি পুকুর থেকে দেলোয়ার (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে কয়েকজন এলাকাবাসী পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে অন্যদের খবর দেন। অল্প সময়ের মধ্যেই বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা নবীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দেলোয়ার দীর্ঘদিন ধরে পরিবারসহ চট্টগ্রামে বসবাস করতেন। মাঝেমধ্যে তিনি নিজ গ্রাম রসুল্লাবাদে আসতেন এবং বিভিন্ন মাজারে ঘোরাফেরা করতেন বলেও এলাকাবাসী জানিয়েছেন। তবে কীভাবে তিনি ওই পুকুরে গেলেন এবং কখন সেখানে তার মৃত্যু হয়েছে—এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ বলছেন এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারে, আবার অনেকেই মনে করছেন এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। কারণ রাতের আঁধারে বা ভোরে কীভাবে একজন মানুষ পুকুরে পড়ে গেলেন—তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।
এদিকে পুকুরে ভাসমান মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনে প্রশাসনের কার্যকর তদন্তের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার