June 7, 2026, 8:40 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা রাশু নিহত

অভয়নগর প্রতিবেদক

খুলনা নগরীর দৌলতপুর এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা রাশিকুল আনাম রাশু (৩৫) নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত রাশু দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা ছিলেন। পাশাপাশি তিনি কল্পতরু মার্কেটে ইট, বালি ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব ও দলীয় নেতাকর্মীরা ছুটে আসেন। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
দৌলতপুর থানা বিএনপির নেতা সিরাজুল হক নান্নু বলেন, রাশু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।



ফেসবুক কর্নার