March 16, 2026, 7:08 pm
শিরোনাম :
লামায় বসতবাড়িতে হামলার অভিযোগ: অল্পের জন্য প্রাণে বাঁচল ৪ মাসের শিশু আব্দুর রহমান সানী ঢাকা–১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ এনসিপির গণভোটের দাবি অবান্তর, জবাব দেওয়া হবে সংসদে: আইনমন্ত্রী রৌমারীতে ভিজিএফের চাল বিতর সয়াবিন তেলের দামে অসঙ্গতি, অসন্তুষ্ট ক্রেতা ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ চিকিৎসক রাফসানের বিরুদ্ধে শ্যালিকাকে জিম্মি করে রাখার অভিযোগ খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা রাশু নিহত তেঁতুলিয়ায় চেয়ারম্যানকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক পদে এসএম ওবায়দুল হক নাসির নিয়োগ বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অতঃপর যা জানা গেল

আব্দুর রহমান সানী ঢাকা–১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ

আকরাম শাহ

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা–১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তার সংসদীয় আসনের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ঢাকা–১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সংসদীয় এলাকার জনগণের দৈনন্দিন প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকির সুবিধার্থে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতী সন্তান আব্দুর রহমান সানী দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাকে ঢাকা–১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়াবাসী এ নিয়োগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, আব্দুর রহমান সানীর মাধ্যমে ঢাকা–১৭ আসনের জনগণের সমস্যা সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।



ফেসবুক কর্নার