March 17, 2026, 10:29 am
শিরোনাম :
হরমুজ প্রণালিতে অবরোধ : একদিনে তেলের দাম বাড়ল ৩ শতাংশের ওপর সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ইমাম-মুয়াজ্জিনদের কাছে ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ডিজিটালের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড ইরানের আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল ভেড়ামারায় মাদ্রাসাছাত্রী নির্যাতনের অভিযোগ, সুপার আটক; শিশুটি আইসিইউতে নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই ভারতের কাছে ৩ ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান বাংলাদেশকে কর্মসংস্থান-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা, মাঠে ৩২ টিম

তিনি শ্রমিকদের অধিকার রক্ষা ও ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান-মাওলানা আবদুল মমিন

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

 

 

লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত জেলা হাসপাতাল শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীদের অংশগ্রহণে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মমিন। তিনি শ্রমিকদের অধিকার রক্ষা ও ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি অ্যাডভোকেট মো. মঞ্জুরুল আলম মিরন।
আলোচনা শেষে শ্রমিকদের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।



ফেসবুক কর্নার