March 17, 2026, 2:06 pm
শিরোনাম :
কয়রায় বিভিন্ন হেফজখানায় সৌদির খেজুর বিতরণ সাতক্ষীরার সরকারি বাজেট জনগণের কল্যাণে ব্যবহার হবে-মুহাদ্দিস আব্দুল খালেক আখাউড়ায় প্রাইমারী স্কুলের পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ঈদযাত্রা নির্বিঘ্নে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ওড়াকান্দি অভিমুখে ভক্তের ঢল: মহা-বারুনী স্নানে মুখর মতুয়া ধাম ঈদ ঘিরে বেপরোয়া মোটরসাইকেল শোডাউন, আতঙ্কে জনজীবন প্রশাসনের নাকের ডগায় দাপট: আলীকদমে ৩ অবৈধ ইটভাটায় আইন কেবল কাগজে-কলমে নবীনগরে ওএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগ নবীনগরে পুকুরপাড়ে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হরমুজ প্রণালিতে অবরোধ : একদিনে তেলের দাম বাড়ল ৩ শতাংশের ওপর

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই

অভয়নগর প্রতিবেদক

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পাটুল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটুল বাজারের কাপড় ব্যবসায়ী মো. ফুয়াদের দোকানে প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের মুদি দোকান, লাইব্রেরি ও কসমেটিকসের দোকানসহ মোট ৬টি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই সবগুলো দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।



ফেসবুক কর্নার