June 7, 2026, 6:47 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

আখাউড়ায় প্রাইমারী স্কুলের পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আকরাম শাহ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে মো. আবুল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আবুল হোসেন গত তিন বছর ধরে এই স্কুল ভবনে বসবাস করতেন। তিনি অভুক্ত থাকলে খাবার গ্রহণ করতেন না এবং স্থানীয়রা মাঝে মাঝে খাবার সরবরাহ করতেন। তীব্র দারিদ্র্য ও নির্জন জীবনযাপনের কারণে তার পূর্ণ ঠিকানা জানা যায়নি।
স্থানীয়রা ধারণা করছেন, সোমবার ইফতারের পর তাঁর মৃত্যু ঘটেছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি অনুসন্ধান করছে।



ফেসবুক কর্নার