June 7, 2026, 11:57 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

কয়রায় বিভিন্ন হেফজখানায় সৌদির খেজুর বিতরণ

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলায় পৌঁছেছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সাউদ-এর পাঠানো উপহার খেজুর। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো এসব খেজুর স্থানীয় এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসনের মাধ্যমে পাওয়া ১৬ কার্টুন খেজুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রধানদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির এবং বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিক্ষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী জানান, উপজেলার জন্য মোট ১৬ কার্টন সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। এগুলো স্বচ্ছতার ভিত্তিতে অন্তত ৬৪টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদের হাতে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, বিতরণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য সকলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
৫/৬ নং কয়রা আল কদ্বর হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষক হাফেজ আবু বকর সিদ্দীক বলেন, “খেজুর বিতরণ অত্যন্ত স্বচ্ছভাবে করা হয়েছে। সৌদির বাদশাহর উপহার পাওয়ায় আমরা আনন্দিত। এগুলো শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হয়েছে।”



ফেসবুক কর্নার