March 17, 2026, 6:31 pm
শিরোনাম :
বাংলাদেশ ও চীনের মধ্যে আরো বন্ধুত্ব চান জামায়াত আমির ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুমন বড্ড তাড়াতাড়ি চলে গেলেন: সুবর্ণা মুস্তাফা পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ সীমান্তে কড়াকড়ি জোরদার, কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৭ লাখ টাকার মাদক জব্দ ইরানের শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ৬০ কিলোমিটার বেগে ৪ অঞ্চলে ঝড়ের আভাস

বাসাইলে অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রি: জরিমানা

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ী এলাকায় ‘বুলবুল স্টোর’ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বাজারে মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ রোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম। এ সময় তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাসাইল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে তেল বিক্রি ও অবৈধভাবে মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ এ ধরনের অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার