March 18, 2026, 8:58 pm
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭ মাগুরায় নিয়মিত নামাজিদের ব্যতিক্রমী সম্মাননা ও উপহার প্রদান চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত মোবাইল নিয়ে প্রশ্ন, গায়েবের অভিযোগে আলোচনা-সমালোচনা বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস কচুয়ায় পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, কনস্টেবল আহত ঢাকায় ঈদের নামাজ পড়বেন জামায়াত আমির, যোগ দেবেন সিলেটের পুনর্মিলনীতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ও মূল্য কমছে ম্যাককালামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ লিভিংস্টোনের গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট রাজশাহীতে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে ট্রাকে আগুন

কালীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে ইফতার পরবর্তী সময়ে বিএনপি ও স্বতন্ত্র দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন: বিএনপি সমর্থক আবুল বাশার (৩২), স্বতন্ত্র গ্রুপের মিজানুর রহমান (৪৮), শফিকুল ইসলাম (৪৫), রাশেদ (৪০), হাসান (৩৮), সিদ্দিক গাজী (৪২) ও সরোয়ার হোসেন (৪৪)। আহত আবুল বাশারকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সংঘর্ষটি জাতীয় সংসদ নির্বাচনের পর বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষের ইফতার মাহফিল শেষে পূর্ব পরিকল্পিতভাবে সংঘটিত হয়। বিএনপি ও স্বতন্ত্র গ্রুপের মধ্যে রাজনৈতিক বিরোধ আগেও লেগে আছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি, তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।



ফেসবুক কর্নার