June 7, 2026, 6:35 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

প্রপান ফিলিং স্টেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় প্রপান ফিলিং স্টেশনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ফিলিং স্টেশন কার্যালয়ের সামনে পৌর এলাকার পাঁচ শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রপান ফিলিং স্টেশনের পরিচালক ও জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন ডলার। উপস্থিত ছিলেন সমাজসেবক ইয়াছিনুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি আক্তার হোসেন, শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম মুক্তা, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আতাউর রহমান জিন্না, আয়েজউদ্দিন মণ্ডল, ফারুক মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরণ, খাদ্যসামগ্রী প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, টিউবওয়েল ও হুইলচেয়ার বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।



ফেসবুক কর্নার